ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময় আরও ১০ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। আজ বুধবার (৮ জুলাই) দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পুনেতে একটি পাহাড়ের অংশ ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এতে অন্তত ৩০ জন আটকা পড়েন। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে, সোমবার সকাল থেকে পাহাড়ি ধসের কারণে মুম্বাই-পুনে মহাসড়ক বন্ধ আছে। ফলে রাজধানীর সঙ্গে পুণের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়েছে। পরিস্থিতির অবনতিতে জরুরি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মুম্বাই মহানগর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে আরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে

আপডেট সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬