এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যেসব কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘কাল্লাকুড়িতে ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও ব্যথিত হয়েছি। এ অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরোধ করতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরো বলেন, ‘এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিষয়ে কেউ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে ধ্বংস করে এমন অপরাধগুলোকে লোহার মুষ্টি দিয়ে দমন করা হবে।’গত ১৮ জুন একাধিক মানুষ এই মদ কিনে পান করেছিলেন, যাদের অধিকাংশই শ্রমিক শ্রেণির। ওইদিন রাতে একাধিক মানুষের বমি, ডায়রিয়া, পায়খানা, পেটে ব্যথা, চোখ জ্বালা করাসহ নানা উপসর্গ দেখা দেয়।এরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার রাতে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। কাল্লাকুরুচি, সালেম, ভিল্লুপুরম, পদুচেরির সরকারি হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা চলে। যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তামিলনাড়ুর গভর্নর আরএন রবি মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ময়মনসিংহ
,
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস
নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির
পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে
কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ
বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা
হারানো বিজ্ঞপ্তি
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন
ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময়
পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ভারতে বিষাক্ত মদ পানে ২৫ জনের মৃত্যু
-
ঊম্মে সালমা - আপডেট সময় ০১:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- ২৯২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



























