ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৬৪ বার পড়া হয়েছে

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। একুশের প্রথম প্রহরে রাত ০০:০১ মিনিটে জামালপুর ইসলামপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ধর্মমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে ইসলামপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

আপডেট সময় ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪