নেত্রকোনার মদনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও মদন পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তায়েব হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ১ নম্বর কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ মুখলেছুর রহমান, পৌরসভার প্রকৌশলী মোঃ জামিল হাসান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কৃপেশ তালুকদার, নায়েবের আমির ইদ্রিস মাস্টার, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য মদন উপজেলা প্রশাসনের হলরুমে স্থাপিত পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
পরে উপস্থিত অতিথি, স্কাউট ও বিডিক্লিনের সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম বলেন, “স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথমে নিজের বাড়ি পরিচ্ছন্ন করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার মদনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। তিনি সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।”

জেলা নেএকোণা প্রতিনিধি 



















