ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদপানে ৪ জনের মৃত্যু, একজন আইসিইউতে বগুড়ায়

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ চারজনের মৃত্যু হয়েছে। মদপানের ঘটনায় অসুস্থ পাঁচজনের মধ্যে এ নিয়ে চারজনই মারা গেলেন। তাছাড়া রঞ্জু মিয়া নামে আরও আইসিইউতে চিকিৎসাধীন।  

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান ওরফে লিটন (৫৫), যিনি বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ অক্টোবর রাতে বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল ইসলাম, আবদুল্লাহেল কাফি, রঞ্জু মিয়া ও আবদুল মানিক একসঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে মোট চারজনের মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রঞ্জু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

মদপানে ৪ জনের মৃত্যু, একজন আইসিইউতে বগুড়ায়

আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫