ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

গত রবিবার (১৬ আগস্ট ২০২৬ ইং,) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য সড়ক র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি।

জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া আমীন পাপ্পা।

অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গৌরীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মাফরোজা সুলতানা।

দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য সড়ক র‍্যালির মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মৎস্যচাষ, মাছের নিরাপদ উৎপাদন এবং মৎস্য খাতের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় মৎস্যপক্ষের এ আয়োজনের মাধ্যমে গৌরীপুরে মৎস্যচাষী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন

আপডেট সময় ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬