ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ ​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১ টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

ময়মনসিংহের গৌরীপুরে চার টন নকল সার জব্দ করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

গত ১৩/৯/২০২৬ ইং, রবিবার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।

এর আগে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দোকান মালিক। পরে দোকানের তালা ভেঙে মেসার্স সুজন এন্টারপ্রাইজ থেকে তিন টন ও খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে প্রায় এক টন নকল সার জব্দ করা হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর এই অভিযান চালান ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এনএসআই ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানকালে নকল টিএসপি ৬০.৫০ বস্তা, ইউরিয়া ২৫ কেজি ও এমওপি-০৫ কেজিসহ মোট তিন টন সার জব্দ করা হয়েছে। পলাতক ব্যবসায়ী সুজন মিয়া পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ছাড়া একই বাজারে খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে নকল ১৯ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

আপডেট সময় ১১:০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬