ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে ইন্সপেক্টর শহিদুল ইসলামের হাতে চাঞ্চল্যকর রেলষ্টেশনে হত্যার প্রধান আসামী গ্রেফতার

  • সুমন ভৌমিক:
  • আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রেলযাত্রীর মূল আসামি মোহাম্মদ আলী (২৬) কে চাকুসহ ২৩ ফেব্রয়ারি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ ফ্রেবুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ ঘটিকার সময় মহুয়া কমিউটারের যাত্রী ললিত চন্দ্র পালের ছেলে গোপাল পাল (৪৬) স্ব-পরিবারে ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ রেল ষ্টেশনে অপেক্ষায় ছিলেন। এসময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেলওয়ে ষ্টেশন এর ৫ম প্লাটফর্মে গেলে ছিনতাইকারীর কবলে পরে। পরবর্তীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পরিবারের লোকজনের কাছে আসলে পরিবার ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার নিহতের স্ত্রী জবা রানী বিশ্বাস (৪৬) বাদী হয়ে এজাহার দাখিল করিলে, ময়মনসিংহ রেলওয়ে থানার মামলা নং-৪, তারিখ-২২/০২/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রেলযাত্রী নিহত হওয়ার ঘটনায় নগরে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হলে ময়মনসিংহের পুলিশ সুপার জেলা পুলিশকে গুরুত্ব দিয়ে প্রকৃত আসামীকে সনাক্ত সহ গ্রেফতারের জন্য নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন এর তত্বাবধানে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম (পিপিএম) এর চৌকষ টিম মাঠে নেমে পড়ে ঘটনার বিষয়ে বিবিধ তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং অভিযান পরিচালনা করতে থাকেন।

অভিযান পরিচালনার এক পর্যায়ে গত ২৩ ফ্রেবুয়ারি তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন খুনের ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামী বর্তমানে কোতোয়ালী মডেল থানাধীন ৫নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীতে ঝোঁপঝাড়ের ভিতর নেশা করছে। গোপন সংবাদ পেয়েই পুলিশ ইন্সপেক্টর মোঃ সহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ৩ ঘটিকায় মূল আসামী মোহাম্মদ আলী (২৬) কে নেশা করা অবস্থায় গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গত ২১ ফ্রেবুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ ঘটিকার সময় সংঘটিত হত্যাকান্ডের ঘটনার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত হোল্ডিং চাকু ৫ নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীর মধ্যে ঝোঁপঝাড়ের ভিতর থেকে উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ধৃত আসামী আরোও জানায়, গত ২১ ফেব্রয়ারি সন্ধ্যা অনুমান ৬টা ৪৫ ঘটিকার সময় গোপাল পাল (৪৬) ট্রেন ছাড়ার পূর্বে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেলস্টেশনের ৫নং রেললাইনে দন্ডওমান বগির দক্ষিন পাশে ৬নং রেললাইন সংলগ্ন ফাঁকা স্থানে গেলে আসামী মোহাম্মদ আলী গোপালকে ঝাপটে ধরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নেওয়ার জন্য চেষ্টা চালায়। একপর্যায়ে নগদ ১৫ হাজার টাকা দিলেও মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাঁধা দেয়। এতে আসামী ক্ষিপ্ত হয়ে গোপালের বুকে হোল্ডিং চাকু দ্বারা স্ব-জোরে পাড় মেরে দ্রæত পালায়ন করে। গোপাল রক্তাক্ত গুরুতর অবস্থায় ৩নং প্লাটফর্মে চলে আসে। তখন প্লাটফর্মে থাকা লোকজন, তার স্ত্রী ও রেলওয়ে পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ময়মনসিংহে ইন্সপেক্টর শহিদুল ইসলামের হাতে চাঞ্চল্যকর রেলষ্টেশনে হত্যার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪