ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জগন্নাথপুরে মানবপাচার চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেপ্তার, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাউজানে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে ‘মাতৃসম্মেলন ও নারী সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পূর্বধলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা, গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন ময়মনসিংহে দুর্গাবাড়ি বাইলেনে অবৈধ চায়ের দোকান ঘিরে যানজট, আড্ডা ও অপরাধের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে কাবাডিতে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন

ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১৬ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়।

গত শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রাবাস মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় মুখোমুখি হয় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়।
উত্তেজনাপূর্ণ খেলায় বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় ৫২ পয়েন্ট অর্জন করে। অপরদিকে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় পায় ৩৬ পয়েন্ট। ফলে ৫২-৩৬ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এবং চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তোলে।

খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হিল্লোল। এ সময় বিদ্যালয়ের বিশিষ্ট ক্রীড়া শিক্ষক মোঃ আনিসুর রহমান, দলের ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম এবং কোচ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হিল্লোল বলেন নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির

ময়মনসিংহে কাবাডিতে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন

আপডেট সময় ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬