“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ।র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
র্যালি শেষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ময়মনসিংহ জেলা প্রশাসক প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন (সভাপতি)
প্রতিষ্টানের নামঃ এরেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস,
এইচ এম মমিনুর রহমান প্লাবন (সাধারণ সম্পাদক)
প্রতিষ্টানের নামঃ স্বপ্নপ্রপাত ট্যুরিজম, মোঃ রোমান
প্রতিষ্টানের নামঃ ময়মনসিংহ ট্রাভেলার্স (সাংগঠনিক সম্পাদক) সাদাফ সরকার সাব্বির-
প্রতিষ্টানের নামঃ ট্রাভেলার্স পয়েন্ট ময়মনসিংহ – টিপিএম (ট্রেজারার) মাসুদ রানা,
প্রতিষ্টানের নামঃ ট্রাভেলার্স জোন ময়মনসিংহ, (প্রচার সম্পাদক) সহ ট্যুরিজম সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন ।
আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান ।
আলোচনা সভা শেষে বিকাল সাড়ে ৪টায়
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নাল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় ।

ময়মনসিংহ প্রতিনিধি 



















