ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাউশির জরুরি নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ইএফটি ব্যবস্থায় পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত রোববার (২৫ জানুয়ারি) জারি করা নির্দেশনায় এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে এমপিও কার্যক্রমে ব্যবহৃত নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন প্রেরণে জটিলতা তৈরি হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়, শুধু আইবাসে যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে চিহ্নিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে বৈধ হলে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

মাউশির জরুরি নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে

আপডেট সময় ১১:৩২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬