ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মালদ্বীপ ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মালদ্বীপে ভ্রমণেচ্ছু প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। যদি পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করাসহ প্রয়োজনে হাইকমিশন থেকে সংশোধনপত্র সংগ্রহ করে তথ্য পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ থেকে মালদ্বীপ গমনের সময় সিগারেট বা বিড়ি বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সংঘটিত হলে প্রবাসীদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। মালদ্বীপের আইনের অধীনে এ অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
 
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে। প্রেসক্রিপশন ব্যতীত ঔষধ বহনের ফলে আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে। একইভাবে রান্না করা খাবার বহন করাও দেশটিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
 
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।সবার সুবিধার্থে হাইকমিশন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেছে। এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশের সুনামও রক্ষা পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

মালদ্বীপ ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

আপডেট সময় ১১:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫