ময়মনসিংহ , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ বললেন অর্থমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ পাওয়া গেল পাটক্ষেতে সাত মাসেও নিষ্পত্তি হয়নি সাজা বৃদ্ধির আপিল: শেখ হাসিনাসহ তিনজনের মামলা ঝুলে আছে ​আজ ১১ দলের বিক্ষোভ: সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে রাজপথে ঐক্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ ​আইনি ও কূটনৈতিক পথে বেনজীরকে ফিরিয়ে আনার প্রস্তুতি: বিস্তারিত জানাল কর্তৃপক্ষ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মির্জা আব্বাস-রিজভীসহ অব্যাহতি পেলেন ১৬৭ জন নাশকতার মামলায়

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী বলেন, ‘এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযোগের কোনও সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনেই আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়।’ তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা আইনের আশ্রয়ে সুবিচার পেয়েছি।’

অভিযোগে বলা হয়, তারা ভিআইপি রোড অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং পুলিশের অনুরোধে কর্ণপাত না করে উত্তেজনা সৃষ্টি করে। পরে বিএনপি অফিস থেকে বের হয়ে লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশের গাড়ি ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চালায় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পল্টন থানার এসআই মো. আল-আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা না পেয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে আসামিদের দায়মুক্তির আদেশ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

মির্জা আব্বাস-রিজভীসহ অব্যাহতি পেলেন ১৬৭ জন নাশকতার মামলায়

আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫