মুক্তাগাছায় শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সালমান মটর্সের সত্ত্বাধিকারী আরিফ রব্বানী খান’র এর উদ্যোগে উপজেলার বাঁশাটি ইউনিয়নের মণ্ডলসেন উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫০ শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু।
বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, উপজেলা পিআইও ও বাঁশাটি ইউনিয়নের প্রশাসক সাখাওয়াত হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন প্রমূখ। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষিত নারী মানেই শিক্ষিত জাতি। এ জন্য নারী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। নারী পুরুষের অংশগ্রহন ছাড়া সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষার্থীদের সৌন্দর্যে বাড়াতে পোষাক বিতরণের উদ্যোগ গ্রহন করেছে। সেই সাথে ব্যাগও বিতরণ করা হবে। ব্যক্তি পর্যায়ের এ রকম উদ্যোগ সরকারকে সহযোগিতার অংশ। সমাজের বিত্তবান মানুষেরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ বেশি দূরে নয়।

ময়মনসিংহ প্রতিনিধি 



















