ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তান ফুটবল মাঠে

  • ‍Aminul Islam
  • আপডেট সময় ০৭:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

আফগানিস্তানের গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকা  তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন সাপেক্ষে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম হলো সৈয়দ জামাল। অপরজন গুল খান।

তালেবানের তথ্য অনুযায়ী, সৈয়দ জামাল ময়দান ওয়ারদাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাত বছর আগে আমির মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। অপরদিকে গুল খান মোহাম্মদ কাসিম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করেছিলেন। এ দুইজনই ছুরির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর অবলোকন করার জন্য— সাধারণ মানুষকে গজনি প্রদেশের আলী বাবা ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। এই মৃত্যুদণ্ড কার্যকর নিজ চোখে দেখার জন্য গজনিতে তালেবানের উচ্চপদস্থ নেতারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তান ফুটবল মাঠে

আপডেট সময় ০৭:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪