ময়মনসিংহ , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান কারা? শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৩ জনের মৃত্যু সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি অনুমোদন ট্রাম্পের: মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও খেলাপিদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব ইসির আলীকদমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বান্দরবানের তুমব্রুতে বিএনপিনেতা জাবেদ রেজার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশ সংরক্ষণে কক্সবাজার জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপিরা জানিয়েছেন ইসি নেত্রকোণায় মুখের ভাষা নেই, কিন্তু প্রতিবাদের ঝড় তীব্র: মহিষবেড় পূর্বপাড়া রাস্তার বেহাল দশা নিয়ে বাকপ্রতিবন্ধীর ক্ষোভ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী ও শিশুসহ আহত ১৩

মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন–মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫) ও প্রিয়া খাতুন (১৮); সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪) ও জামাল উদ্দীন (৬৫) এবং দক্ষিণ শালীকা গ্রামের ওসমান (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল বাসটি। শহরের ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৩ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ক্রেন দিয়ে বাসটি তোলার পর নিশ্চিত হওয়া যাবে এর নিচে কেউ চাপা পড়ে আছে কি না। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাবিপ্রবিতে কঠোর পদক্ষেপ: শিক্ষার্থীকে মারধরের দায়ে ২ ছাত্রদল নেতা বহিষ্কার ও নিষিদ্ধ

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী ও শিশুসহ আহত ১৩

আপডেট সময় ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬