ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল নেতা বহিষ্কার চাঁদা না দেওয়ায় বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে

  • স্টাফ রির্পোটর
  • আপডেট সময় ১১:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

পাবনা সদরের মালিগাছায় এনামুল হক নামের এক বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে একটি বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ সাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে।

 শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনা সদর উপজেলা যুবদলের অধীনস্থ মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোনো পদে নাই) রানু বিশ্বাস সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের সব পর্যায়ের কর্মসূচিতে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এহেন কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

বনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সত্যতা নিশ্চিত হয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা যাবে তাদের সংগঠনে স্থান দেওয়া হবে না। যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করার কোনো সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যুবদল নেতা বহিষ্কার চাঁদা না দেওয়ায় বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে

আপডেট সময় ১১:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫