ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পুলিশ জানায়, এনামুল হক আনসারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনা ও সাধারণ সম্পাদকের বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধান করতেন।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি।

জানা গেছে, তিনি রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি জানান, প্রাপ্ত বিষয়াদি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

যুবলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটিতে

আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫