ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ নেত্রকোণায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ ৫ বছরের শিশু রাফসানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলার আলোচিত শিশু ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নুরুজ্জামান প্রতারক চক্রটির মূলহোতা।

সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানা-পুলিশের সহযোগিতায় পূর্বধলা থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।নেত্রকোনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রায় দুই বছর ধরে প্রতারণা করে আসছিল। চক্রটি ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজন এবং সেখানে রফিকুল ইসলাম মাদানী বক্তব্য দেবেন—এমন কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত।

এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর দক্ষিণ লোহাজুরী এলাকায় তাঁর সমন্ধী কাউসারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় নুরুজ্জামানের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুরুজ্জামান ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টে রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘শালিকা’ হিসেবে পরিচয় দিতেন। পরে ইমু ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ, তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে কথা বলে টাকা সংগ্রহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ আগের তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামানকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬