ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন উন্নয়নের নতুন অধ্যায়: যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন মুফতি আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চাইলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনৈতিক দলের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক চলছে ঐকমত্য কমিশনের সাথে

রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে । আজ রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন ।

আজকের সভায় আলোচনার বিষয়গুলো হচ্ছে— সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ; উচ্চকক্ষের নির্বাচন পক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা।

এদিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগ প্রসঙ্গে থেকে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব থাকলেও, তা থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে উল্লেখ করে বিএনপি এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রস্তাবনায় কিছু শর্তসাপেক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।

বিগত বৈঠকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে বাম ও কিছু রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবও বেশিরভাগ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ১০০ আলাদা নারী আসনের বিষয়েও অধিকাংশ দল একমত হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলাপে অনেকটাই এগিয়েছে রাজনৈতিকদলগুলোর মধ্যে।

উল্লেখ্য, প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জামায়াতের মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রাজনৈতিক দলের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক চলছে ঐকমত্য কমিশনের সাথে

আপডেট সময় ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫