ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি বরাদ্দে স্বচ্ছতার নজির: নেত্রকোণায় সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকায় তৈরি হলো নতুন ৬ সড়ক জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ নওগাঁর পুলিশ সুপারের পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১ কোটি টাকার প্রতারণা: সাদা স্লিপ দিয়ে হাওয়া ডাকঘর কর্মচারী! সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাবির তিন শিক্ষক বরখাস্ত বিভিন্ন অভিযোগে , পাঁচ শিক্ষার্থী দণ্ডিত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত এবং পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন দণ্ড দিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগের দিন অনুষ্ঠিত ৫৪৪তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ১০ বছর পরীক্ষা–সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বিরত রাখা হবে।

শিক্ষার্থীদের মধ্যে দুইজনের ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দুজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ১১ মে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. হেদায়েত উল্লাহর কক্ষে অনৈতিক সম্পর্কের অভিযোগে একই বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার প্রমাণ পাওয়ায় সিরাজুল ইসলাম সুমন এবং আইন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবকেও স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ের সব সার্টিফিকেটও বাতিল করা হবে।

এ ছাড়া একই অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আতাউল্লাহ ও সাজ্জাদ হোসেন সজীবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দে স্বচ্ছতার নজির: নেত্রকোণায় সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকায় তৈরি হলো নতুন ৬ সড়ক

রাবির তিন শিক্ষক বরখাস্ত বিভিন্ন অভিযোগে , পাঁচ শিক্ষার্থী দণ্ডিত

আপডেট সময় ১০:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫