ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

শোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ভ্যানগাড়ি দুটি বিতরণ করা হয়।

সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়।

ব্যাটারিচালিত ভ্যানগাড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন বলেন, ‘আমরা দীর্ঘদিন ভিক্ষা করে জীবন পার করেছি। সরকারের দেওয়া এই ভ্যানগাড়ি পেয়ে এখন নিজেরা কাজ করে খাওয়ার সুযোগ পেয়েছি। এখন থেকে আর কারও কাছে হাত পাততে হবে না, নিজেরাই রোজগার করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ‘ভিক্ষুকদের সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের এই মহান উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করছি, এই ভ্যানগাড়ির মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন।’

ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী

আপডেট সময় ০৩:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬