ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা বললেন রিজভী ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ বললেন নাহিদ ইসলাম দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে বলেছেন জামায়াত আমির বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাসপাতাল চালুর দাবিতে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীরা সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ করছেন। এর আগে, মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুইপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছেন স্থানীয় জনতা।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু করা হয়নি। এতে ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, পরিবহন, চিকিৎসা সরঞ্জামের প্র্যাকটিক্যাল সুবিধা, লোকবল সংকট থাকায় শিক্ষার্থীদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ সময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয় দিন করার দাবি জানান শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে তাদের এই দুই দফা দাবি মেনে নিতে বলেন। সুবিধা না দিতে পারলে মেডিকেল কলেজ বন্ধ করে দিতে বলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের দুই দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সে সঙ্গে তাদের দ্রুত ক্লাসে ফেরানোর চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা বললেন রিজভী

শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাসপাতাল চালুর দাবিতে

আপডেট সময় ১২:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫