ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুক্রবার বিপিএল ফাইনাল, মিরপুরে জমজমাট প্লে-অফ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্বে। ৩০ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে এবার শুরু হচ্ছে শিরোপার চূড়ান্ত লড়াই—প্লে-অফ পর্ব। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ ম্যাচে হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দুই দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।

চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেয়েছে রংপুর রাইডার্স। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়। ফলে এলিমিনেটরে খেলতে হবে রংপুরকে, যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। সিলেট ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।

অন্যদিকে, লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসকে। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারায় তারা শেষ চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্লে-অফের সূচি (সব ম্যাচ মিরপুরে)

  • ২০ জানুয়ারি: এলিমিনেটর (রংপুর রাইডার্স–সিলেট টাইটান্স), বেলা ১টা

  • ২০ জানুয়ারি: প্রথম কোয়ালিফায়ার (রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস), সন্ধ্যা ৬টা

  • ২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

  • ২৩ জানুয়ারি: ফাইনাল, সন্ধ্যা ৭টা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

শুক্রবার বিপিএল ফাইনাল, মিরপুরে জমজমাট প্লে-অফ

আপডেট সময় ১০:২০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬