ময়মনসিংহ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি জয়পুরহাটের পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা চুরির কথা প্রথমে স্বীকার করেন সোহান, পরে তার মুখে রাকিব ও মুক্তার দম্পতির নাম, তদন্তে পুলিশ আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্লান মহোৎসব শুরু গণদাবি আদায় না করে রাজপথ ছাড়ব না: আল্লামা মামুনুল হক টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিজিবি, পুলিশ ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনায় চালকসহ আহত বেশ কয়েকজন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের রহস্যজনক মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।আজ ​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর গেট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

​প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশকে সবুজ-শ্যামলে ভরে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণও সমানভাবে নিশ্চিত করতে হবে।”
​তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শান্তিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেন, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​এ ছাড়া শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রানুজ্জামান দিপু, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখরাজ হোসেন রাজ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬