ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ঢাকা জেলায় টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাকিবের দল সিপিএলে প্রথম জয় পেল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে।

এই ম্যাচে অবশ্য সাকিব আল হাসান ব্যাট বা বল হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। এক ওভার বল করে ১৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। আর ব্যাট হাতে ১৩ বল থেকে করেছেন ১৩ রান। এর আগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষেও তিনি ব্যাট হাতে ১৬ বলে ১১ এবং বল হাতে এক ওভারে ৬ রান দিয়েছিলেন।

রোববার (১৭ আগস্ট) সকালে প্রথমে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে। তাদের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ৪৫ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
জবাবে, অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস ২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। অ্যান্টিগার হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কারিমা গোরে, যিনি ৫৩ বলে ৬৪ রান করেন (৩টি চার ও ২টি ছক্কা)। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৫ বলে ২৮ রান এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১২ বলে ১৬ রান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

সাকিবের দল সিপিএলে প্রথম জয় পেল

আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫