ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্নাকে (৪৪)  গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে পৌরশহরের শিবদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহারিয়ার আজম মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ছিলেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরশেদুল হক বলেন, রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহারিয়ার আজম মুন্না সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করেন। সে সময় তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫