ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন মনোহরদীতে পানের বরজ: যেন এক জীবন্ত ‘নগদ ব্যাংক’ বদলে গাছ’: তরুণদের পরিবেশবান্ধব হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান,

ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন। শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তাদের অবস্থানের কারণে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা এক বিবৃতিতে জানায়।

এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা জানিয়েছে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড়–সংশ্লিষ্ট সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

গতকাল এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবেন সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান,

আপডেট সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫