ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-র তাণ্ডব: বাতাসের গতিবেগ ২৯০ কিমি ​গেজেট প্রকাশে দেরি হলেও জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন পে-স্কেল পাবনায় সাংবাদিকদের জন্য দু’দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে আন্তর্জাতিক ফুটবলে নেইমার অধ্যায়ের সমাপ্তি: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটন: দেহাবশেষ উত্তোলনে নিয়োগ পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ রাজারহাটে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটন: দেহাবশেষ উত্তোলনে নিয়োগ পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

গত রোববার (৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা গত ২২ জুন একটি অফিস আদেশ জারি করেন। ওই আদেশের অনুলিপি সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নথিভুক্ত করা হয়।

এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে লাশ উত্তোলনের আবেদন করেন। পরে ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদন মঞ্জুর করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গত ১০ জুন।

এরপর ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুকে ঘিরে তখন অপমৃত্যুর মামলা হলেও পরে হত্যার অভিযোগ এনে তদন্তের আবেদন করা হয়। দীর্ঘদিন ধরে একাধিক তদন্ত সংস্থা ঘটনাটি নিয়ে কাজ করেছে। সর্বশেষ আদালতের নির্দেশে মামলাটি পুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটন: দেহাবশেষ উত্তোলনে নিয়োগ পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬