ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ সাতক্ষীরা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত পাঠিয়েছে। এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। 

গত শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে বিজিবি ওই ১৬ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। ফেরত আসা এই ব্যক্তিরা মোট ৬টি পরিবারের সদস্য, যাদের মধ্যে ৪ জন শিশু, ৫ জন নারী এবং ৭ জন পুরুষ রয়েছেন।

ভারত থেকে ফেরত পাঠানো এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোশারাফ ঢালী (৫৭), ইউনুস আলী (৪২), তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের মোছা. ঝরনা পারভিন (৩৭), তার ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার মেয়ে সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার ছেলে মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬), এবং খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের জিল্লুর রহমান (২৩)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ সাতক্ষীরা

আপডেট সময় ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫