শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
গত শুক্রবার (নির্ধারিত দিন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার এবং সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দিপংকর বণিক সুজিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল, সহকারী পুলিশ সুপার প্রশান্ত ঘোষ, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস, সদস্য সচিব রাজন তালুকদার, যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ এবং সদস্য বিষ্ণুপদ সরকার প্রমুখ।
মতবিনিময়কালে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেন, “সম্প্রীতির জেলা হচ্ছে এই হাওরবেষ্টিত সুনামগঞ্জ। এই জেলার সকল ধর্মের মানুষের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তার সাথে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনা চলে না। আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
তিনি আরও বলেন, যেহেতু এই জেলায় সকল ধর্মের মানুষের বসবাস, তাই পূজার সময় আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার ও সদস্য সচিব অ্যাডভোকেট দিপংকর বণিক সুজিত জানান, চলতি বছর জেলা সদরসহ ১২টি উপজেলায় প্রায় ৪৫০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি পূজামন্ডপে নিজেদের স্বেচ্ছাসেবকরা নিয়মিত কাজ করবেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার 


















