ময়মনসিংহ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে নিউইয়র্কে এক সর্বজনীন শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় সন্ধানী ক্লিনিকে হামলা: গুলি ও ব্যাপক ভাঙচুর খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৩৪ ড্রেজার জব্দ ও ধ্বংস ​পাঁচবিবি সীমান্তে সাড়ে ৭ হাজার পিস ট্যাপিওকা/ট্যাপেন্টাডলসহ আটক ২ হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জে সীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সাধারণ জনগণকে সচেতন করতে চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ​শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ সেলিম রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সীমান্ত এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

​সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো প্রকার সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন বা অপরাধমূলক তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

​সভা দুটিতে সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি’র পাশাপাশি সীমান্তবাসীর সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

​এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে কাজ করা হচ্ছে। স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি তাদের সহযোগিতা নিয়েই জেলার প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখতে বিজিবি’র সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফলে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা সম্ভব হচ্ছে।

​তিনি আরও বলেন, “সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে বিজিবি সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে সীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

আপডেট সময় ১০:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬