ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ জানিয়েছে ডব্লিউএফপি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে: শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চায় বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইসি মাছউদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে জিয়াউর রহমান হত্যা মামলা: ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাফফর ​ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সোনিয়া গান্ধী আবারও হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মাত্র ৫ দিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেসের প্রবীণ নেত্রী ও সংসদ সদস্য সোনিয়া গান্ধীকে।গতকাল রবিবার (১৫ জুন) গভীর রাতে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার অসুস্থতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটের সমস্যায় ভুগছেন তিনি এবং বর্তমানে গ্যাস্ট্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোনিয়া গান্ধী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ।  হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগজনক কিছু নেই।

এর আগে ৭ জুন শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছুটির দিনে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু শারীরিক সমস্যার কারণে সব বাতিল করতে হয়।৭৮ বছর বয়সী সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি দুইবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হলেও পরবর্তীতে শরীরে নানা জটিলতা দেখা দেয়।

ফলে মাঝে মাঝেই চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছে। যদিও অসুস্থতার মধ্যেও সংসদীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীকে বেশ সক্রিয় দেখা গেছে, তবে কংগ্রেস দলের সাংগঠনিক কাজকর্মে এখন তিনি তেমনভাবে যুক্ত নন।প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই তিনি ৭৮ বছরে পা দিয়েছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোনিয়া গান্ধী আবারও হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০১:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫