ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাজীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে যুবক আটক

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে ৩২ বছর বয়সি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ওই নারীর বাবা বাদি হয়ে প্রীতম চন্দ্র দাসকে (২২) আসামি করে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ অভিযুক্ত প্রীতম চন্দ্র দাসকে আটক এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করলে, বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের মালি বাড়ির নিতাই চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, ওই ইউনিয়নের পাতানিশ গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী যুবতি মেয়েটির মা নেই। সে শারিরিক ও বাক প্রতিবন্ধী হলেও দিনের বেলায় বাড়িতে থাকত না। এদিক-ওদিক ঘুরে বেড়ায়, আবার বাড়িতে চলে আসে এবং মাঝে মধ্যে দুই-একটি কথাও বলে। সে মানুষের কাছ থেকে টাকা ও খাবার হাত পেতে চেয়ে নেয়।

সোমবার বিকাল ৪টার দিকে মেয়েটি তার পাশের গ্রাম ধড্ডা চলে যায় এবং ওই গ্রামে সাইফুল ইসলামের মুদি দোকানে গিয়ে বসে। এসময় প্রীতম চন্দ্র দাস ওই দোকানে আসিলে মেয়েটি তার কাছে হাত পাতলে (সম্ভবত খাবার বা টাকা চায়) সে ১০ টাকা দিবে বলে আশ্বস্ত করে। কিন্তু টাকা না দেওয়ায় মেয়েটি তার পিছু নেয়।

পরবর্তীতে মেয়েটি বাড়িতে গিয়ে ইশারা-ইঙ্গিতে বুঝায় যে, কেউ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও তাকে ধর্ষণ করে এবং সে তার বাবার হাত ধরে সাইফুল ইসলামের মুদি দোকানের কাছে নিয়ে যায়। এসময় স্থানীয় এক নারী জানান, ওই পরিত্যক্ত বাড়ির সামনে প্রীতম মেয়েটিকে ১০ টাকা দিতে তিনি দেখেছেন।

তিনি বলেন, স্থানীয় এক নারী ধড্ডা সাইফুল ইসলামের মুদি দোকানের পথ দিয়ে যাওয়ার সময় দেখেন, পরিত্যক্ত বাড়ির সামনে আমার মেয়ে ও প্রীতম দাঁড়িয়ে আছেন এবং আমার মেয়েকে সে ১০ টাকা দিচ্ছেন। পরবর্তীতে মেয়ের কথা ও ইশারা-ইঙ্গিত অনুযায়ী বুঝতে পারি, সে (প্রীতম) পরিত্যক্ত বাড়িতে নিয়ে আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছেন। বিষয়টি জানাজানি হলে প্রীতম গা ঢাকা দেন। আমি মেম্বারসহ (ইউপি সদস্য) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাই। এরপর পুলিশ তাকে আটক করে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন যুগান্তরকে বলেন, অভিযুক্তকে আদালতে সোপর্দ ও মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

হাজীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে যুবক আটক

আপডেট সময় ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫