ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামের পাশের রেললাইনের ধারে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা, যার ফলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা মোজাম্মেল হোসেন (৩৫) নামের ওই যুবককে উদ্ধার করেন। তিনি কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা গ্রামের বাসিন্দা।

পরে স্থানীয়রা গিয়ে দেখেন, মোজাম্মেলের হাত-পা বাঁধা, এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে পৌঁছে মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে উদ্ধার হওয়া মোজাম্মেলকে বলতে শোনা যায়, তার সৎ মা তাকে নিয়মিত নির্যাতন করতেন। ভিডিওতে তিনি বলেন, ঘরে আমার সৎ মা আছে, ও আমাকে খুব মারে।

তিনি আরও বলেন, ঘটনার সময় চার-পাঁচজন দুর্বৃত্ত ছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন।

বর্তমানে মোজাম্মেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সুস্থ হলে বিস্তারিত জানার চেষ্টা করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫