ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি দপ্তরে এআই প্রযুক্তির অবাধ ব্যবহার: বাড়ছে গোপনীয় ও সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি পার্বতীপুরে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩৩ হাজার ভোল্টেজের সরকারি সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটার অ্যালুমিনিয়াম মার্টিন তার চুরি হয়েছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে পার্বতীপুর নেসকো কার্যালয়ের সামনে সুন্দরীপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি থেকে এই তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রতিটি লাইনে তিনটি তার থাকায় মোট চুরি হওয়া তারের দৈর্ঘ্য প্রায় ৫১ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ও অসাধু কর্মকর্তাদের মদদ থাকতে পারে।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর পাওয়ার গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের মাধ্যমে পার্বতীপুর নেসকো কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হতো। ২০২০ সালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন) থেকে নতুন সঞ্চালন লাইন সংযোগ নেওয়ার পর সৈয়দপুর-পার্বতীপুর গ্রিডলাইনটি অকার্যকর হয়ে পড়ে। এরপর থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ ওই সঞ্চালন লাইনটি অরক্ষিত অবস্থায় ছিল।

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর গ্রিড থেকে বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার হয়ে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ ও বান্নিনরঘাট গ্রামের পাশ দিয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ধারে গিয়ে এই সঞ্চালন লাইনটি পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার পাশ দিয়ে শহরে প্রবেশ করেছে। বর্তমানে ওই লাইনের খুঁটিগুলো তারবিহীন অবস্থায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।

পার্বতীপুর নেসকো কার্যালয়ের একটি সূত্র জানায়, এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন অ্যালুমিনিয়াম মার্টিন তার খোলা বাজারে পাওয়া যায় না। এসব তারে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন বৈদ্যুতিক লাইনের তার চুরির ঘটনা ঘটছে। আমি ছুটিতে আছি। আগামীকাল অফিসে কথা বলবো।

দিনাজপুরের পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা বলেন, তথ্য নিতে হলে, অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পূরণ করে তথ্য নিতে হবে বলে জানান।

এব্যাপারে মো. রুবেল ইসলাম হাওলাদার নির্বাহী প্রকৌশলী (অতি:) অফিস বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো পিএলসি, দিনাজপুর মোবাইল ফোনে বলেন, ‘আমার পক্ষে এ ব্যাপারে কোন কিছু বলা সম্ভব নয়। আপনি অফিসে এসে দেখা করেন। আপনার চায়ের দাওয়াত রইলো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তরে এআই প্রযুক্তির অবাধ ব্যবহার: বাড়ছে গোপনীয় ও সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি

৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি পার্বতীপুরে

আপডেট সময় ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫