ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩৭ হাজার ৮৩০ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, ভিসা হয়নি আরও ৯২৩ জনের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৪টি ফ্লাইটে এসব যাত্রী মক্কা-মদিনার পথে রওনা হন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বাকি ৩৩ হাজার ২৬৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

রোববার (১১ মে) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক, যা বাংলাদেশ হজ অফিস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি, বিভিন্ন এয়ারলাইন্স ও সৌদি আরবের সূত্রে তৈরি হয়েছে।

ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৪৬টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট সম্পন্ন করেছে।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৩৯৮ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এ ফ্লাইটের মাধ্যমে ২০২৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

চলতি বছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ পরিচালনায় অংশ নেওয়া হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য হজের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাইয়ের মধ্যে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

৩৭ হাজার ৮৩০ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, ভিসা হয়নি আরও ৯২৩ জনের

আপডেট সময় ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫