ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে বললেন নুর চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় কারাবন্দি দীপু মনির প্যারোল মুক্তির আবেদনের অপেক্ষায় পরিবারের সদস্যরা, জানাজা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪৮ ঘণ্টার হরতাল শুরু বাগেরহাটে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর  ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল কর্মসূচি জেলাজুড়ে চলবে বৃস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালের কারণে বন্ধ রয়েছে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালে সব অফিস-আদালতে কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়াও হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। আসন পুনবর্হালের দাবিতে একের পর এক কর্মসূচি পালিত হলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এর আগে, রোববার বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়ে হরতালের সমর্থনে মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা করেছে। এতে জেলার উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বুধবার ও বৃহস্পতিবার মোংলা বন্দরসহ জেলাজুড়ে একটানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ পালনের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৪৮ ঘণ্টার হরতাল শুরু বাগেরহাটে

আপডেট সময় ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫