ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা বিস্কুটের প্রলোভনে, বৃদ্ধ গ্রেপ্তার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছক্কু মিয়া (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছক্কু ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লাভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যান। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা গি‌য়ে তাকে উদ্ধার করে। পরে জাতীয় জরু‌রি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দি‌কে ঘটনাস্থল থে‌কে ছক্কু মিয়া‌কে গ্রেপ্তার ক‌রে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা বিস্কুটের প্রলোভনে, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫