ময়মনসিংহ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, ১২ জনের মৃত্যু

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

আজ বুধবার (২৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ পালনের উদ্দেশ্যে ৬৮ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৭৭টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। 

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

অন্যদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এরমধ্যে ছয়জন মক্কায় এবং বাকি ছয়জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এ লক্ষ্যে আগামী ৩১ মে প্রাক্ হজ ফ্লাইট শেষ হবে। আর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ জুন শুরু হবে ফিরতি ফ্লাইট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, ১২ জনের মৃত্যু

আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫