ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে জাকির হোসেন জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: নারী নিহত, আহত অন্তত ২০ এই গরমে করণীয় দুই বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ মেসি বনাম ‘জর্ডানের মেসি’: বিশ্বকাপে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নেত্রীর বদলে পরীক্ষা দিতে এসে ধরা খেলেন কলেজছাত্রী ​এডিবি থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ বিভাগে বৃষ্টির আভাস

 সম্প্রতি সারা দেশে বৃষ্টি কমেছে, বেড়েছে গরম। আবহাওয়া অফিস এই পরিস্থিতিতে আগামী পাঁচদিনের পূর্বাভাসে স্বস্তির খবর জানিয়েছে । সংস্থাটি জানিয়েছে, আগামী মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে । সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণেরও। আগামী পাঁচদিনে ঢাকা, খুলনা ও বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবারের আবহাওয়া থাকতে পারে একই রকম। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। তাছাড়া মঙ্গলবার সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী

৭ বিভাগে বৃষ্টির আভাস

আপডেট সময় ১১:০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫