ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ! ব্যাংক খাতের ক্ষতি কাটাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক : গভর্নর তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ : রিজভী স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাম্প্রদায়িক সৌহার্দের বার্তা ছড়াবে মসজিদ থেকেই বললেন ধর্ম উপদেষ্টা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়।মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  এই মসজিদ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার জন্য সক্রিয় থাকার আহ্বান জানান। ড. খালিদ আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ দেশের উন্নয়নে অবদান রাখছে। তিনি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মসজিদ মানুষের নৈতিকতা উন্নয়ন করে এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ায়। তিনি মসজিদগুলোর প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান।

পেকুয়া উপজেলা মডেল মসজিদ ৯৫০ মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন, যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এই মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, ইমাম প্রশিক্ষণ, অটিজম কর্নার, এতিমখানা, ইসলামিক রিসার্চ সেন্টারসহ বিভিন্ন সেবা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সাম্প্রদায়িক সৌহার্দের বার্তা ছড়াবে মসজিদ থেকেই বললেন ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫