ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায় নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস ​ইউটিউবার তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখলেন আদালত তপ্ত দুপুরে স্বস্তির বৃষ্টি? আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় মাঠে মেজাজ হারানোয় বড় শাস্তির মুখে অধিনায়ক জ্যোতি আজ দুপুর থেকে বিদ্যুৎহীন সুনামগঞ্জ, ভোগান্তির আশঙ্কা কেরালার বাম দুর্গে বড় চমক: হিজাবি তরুণীর ঐতিহাসিক জয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা অমিত শাহের বিশেষ মিশন: পশ্চিমবঙ্গে বিজেপির ‘গেম চেঞ্জার’ ৬ মুখ হামজা চৌধুরী হঠাৎ ঢাকায় আসছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগুনে পুড়ল ১১ দোকান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকানি জানান, প্রথমে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখেন।  পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এসময় মাইকিং করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

 এরইমধ্যে আগুনে খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক-ব্যাটারির দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরানবাজার ও ফরিদগঞ্জ থেকে ছুটে আসা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

আগুনে পুড়ল ১১ দোকান

আপডেট সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫