ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিসার (আরআই) ও পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. তারা মিয়ার বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিদায়ী কর্মকর্তা মো. তারা মিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁর পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।অনুষ্ঠানের একপর্যায়ে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা মো. তারা মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর পেশাগত জীবনে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

স্টাফ রিপোর্টার 


















