ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা মানুষের আসল ঠিকানা ইট-কাঠের বাড়ি নয়, মানবিক হৃদয়: এক চিরকুটেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈরবাসী, সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি ​৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইইউটিতে অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধনীতে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিঁধ কেটে নারীর মুখ বেঁধে চুরি

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:২০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার শাহজাহান মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী মিজানুর রহমান মুন্সী পেশায় রিকশাচালক। বর্তমানে নোয়াখালীর চৌমুহনী এলাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকায় সাত বছর বয়সি এক নাতিকে নিয়ে থাকেন তিনি।

প্রতিদিনের ন্যায় রোববার রাতেও খাবার খেয়ে নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ২টার দিকে চারজন চোর সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে ওই গৃহবধূর মুখ বেধে ফেলেন তারা। এ সময় ওই শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। প্রায় দেড় ঘণ্টা পুরো ঘর তল্লাশির পর কিছু নগদ টাকা ও দুই জোড়া কানের দুল নিয়ে চলে যান চোরেরা। এরপর ওই গৃহবধূ ও শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক মো. শাহজাহান বলেন, ‘বিগত ২০ বছরের মধ্যে আমাদের এলাকায় কখনো এমন চুরি হয়নি।’

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

সিঁধ কেটে নারীর মুখ বেঁধে চুরি

আপডেট সময় ১১:২০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫