ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার মুদি দোকান দখলের অভিযোগে

জামালপুরের মাদারগঞ্জের জোনাইল বাজারে মুদি দোকান দখলের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

গত সোমবার (২ জুন) লিখিত অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে তাদের মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সবশেষ দোকান দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জোনাইল পূজা ঘাটি এলাকার মৃত সামাদের ছেলে মো. হেলাল উদ্দিন, মৃত আবুল কাশেমের ছেলে যুবদল নেতা সোহাগ মিয়া এবং মোসলেমাবাদ এলাকার মৃত হায়দার আলীর ছেলে যুবদলকর্মী শফিকুল ইসলাম।

তাদের জোনাইল বাজার থেকে আটক করে রাতেই মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেও কোন সুরাহা না পেয়ে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে ভুক্তভোগী দোকান মালিকরা। সবশেষ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের তিনজনকে আটক করে। রাতেই দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

যুবদল নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান জানান, বিষয়টি জেনেছি। এ বিষয়ে জেলার নেতাদের জানানো হবে। তাদের বিষয়ে জেলা কমিটি সিদ্ধান্ত নেবেন।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান বলেন, যুবদলের তিন নেতাকর্মী আটকের বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদারদঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, সোমবার বিকেলে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

যুবদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার মুদি দোকান দখলের অভিযোগে

আপডেট সময় ১১:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫