ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (০৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্তে জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে হেফাজতে নেয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য জোহরপুর বিওপি ফাঁড়ির বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে সময় এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষনিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫