ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সোহরাওয়ার্দী উদ্যান জ্বালাময়ী বক্তব্য ও ইসলামি গানে মুখরিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীতে মুখর উদ্যান। তাদের উজ্জীবিত রাখতে মূল মঞ্চ থেকে জ্বালাময়ী বক্তব্য আর ইসলামিক গান পরিবেশন করা হচ্ছে।

আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথমপর্ব। এই পর্বে বক্তব্য রাখছেন জেলা ও মহানগরের নেতারা। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল সার্কেল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন মোড় থেকে কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট, টিএসসি ও শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কিছু সময় পর পরিবেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে থামছে, সেগুলোর পার্কিংয়ের পথ দেখাচ্ছেন তারা। বাস থেকে নেমে নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রবেশ করছেন উদ্যানে।

উদ্যানের ভেতর দেখা যায়, যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং ভোরের দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তারা বিভিন্ন গাছের নিচে বিশ্রাম করছেন।

এছাড়া আরও দেখা গেছে, উদ্যানে থাকা লেকের পানিতে প্রায় অনেকেই গোসল ও অজু করে নিচ্ছেন।

মঞ্চে উঠে কিছু সময় পর পর বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। একটি বক্তব্য ফাঁকে ফাঁকে পরিবেশন করা হচ্ছে। মঞ্চের সামনে থাকা হাজার হাজার নেতাকর্মীর অনেকের হাতে রয়েছে পাখা। গরমে এই পাখা দিয়ে তারা নিজেদের বাতাস দিচ্ছেন।

দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এই মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

সোহরাওয়ার্দী উদ্যান জ্বালাময়ী বক্তব্য ও ইসলামি গানে মুখরিত

আপডেট সময় ০১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫