ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাহিদ ইসলাম গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

গত সোমবার (২৮ জুলাই) মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

জানা গেছে, গতকাল জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তারা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।

নাহিদ আরও বলেন, ‘মওলানা ভাসানী যে রাজনীতি করেছেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে এনসিপি তারই পথ অনুসরণ করে ভবিষ্যতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি টাঙ্গাইল পৌঁছে তার মাজারে আসা প্রথম দায়িত্ব মনে করেছি। এ জন্য মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হলো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

নাহিদ ইসলাম গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে

আপডেট সময় ১০:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫