ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন গোপালগঞ্জে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সম্বন্ধীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ছোট বোনের জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রীর বড় ভাই নিহত হয়েছেন। স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালী নুরুল আলমের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নিহত, নুরুল আলম টেকনাফের হ্নীলা ৪ নম্বর ওয়ার্ড পূর্ব পানখালির নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. আব্দুল্লাহ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উলুচামারি গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আলমের ছোট বোন টুম্পার সঙ্গে তার স্বামী মো. আব্দুল্লাহর মধ্যে পারিবারিক ঝামেলা হয়। এর জেরে টুম্পা কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে। এরপর টুম্পা স্বামীর বাড়ি ফেরেনি। টুম্পা স্বামীর বাড়িতে না ফেরার পেছনে স্ত্রীর বড় ভাই নুরুল আলমকে সন্দেহ করে আব্দুল্লাহ। একপর্যায়ে সোমাবার রাত ৮টার দিকে আবদুল্লাহ শ্বশুরবাড়িতে গিয়ে তার সম্বন্ধীকে (স্ত্রীর বড় ভাই) ছুরিকাঘাত করে। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় আব্দুল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন

সম্বন্ধীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায়

আপডেট সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫